সাগর ১৮তম নিয়াজ ১৯তম

আপডেট : ০৩ জুলাই ২০১৩, ২২:০৬
দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসের পুরুষ একক দাবায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ১৮তম এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ১৯তম স্থান পেয়েছেন। ৭ খেলায় সাগর ও নিয়াজ প্রত্যেকে ৪ পয়েন্ট করে পেছেন এই আসরে। গতকাল ষষ্ঠ রাউন্ডে সাগর সিরিয়ার আখরাস খালেদকে এবং নিয়াজ মোরশেদ ও জাউকে হারিয়েছেন। সপ্তম রাউন্ডে সাগর মঙ্গোলিয়ার গ্র্যান্ডমাস্টার বায়ারসাইকান গুন্দাভার সাথে ড্র করেন। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের গ্র্যান্ডমাস্টার জু জানজি। মহিলা এককেও চীনের গ্যান্ডমাস্টার হোয়াও যিফান চ্যাম্পিয়ন হন। মহিলা এককে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লীজা ৪ পয়েন্ট পেয়ে ১৯তম এবং মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে তিন পয়েন্ট পেয়ে ২৬তম হয়েছেন। ষষ্ঠ রাউন্ডে লীজা শিরিনের সাথে এবং সপ্তম রাউন্ডে লীজা সিঙ্গাপুরের মহিলা ফিদে মাস্টার তায় লী জিম জেজলিনের সাথে ড্র করেন এবং শিরিন ইরানের মহিলা আন্তর্জাতিক মাস্টার খাদেম আল শরীয়াহর কাছে হেরে যান। আজ থেকে দলগত র্যাপিড দাবা শুরু হবে কোরিয়ায়।