নির্ভীক সাংবাদিক মানিক মিয়া স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গৌরীপুর একাদশ। গতকাল ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া মাঠে অনুষ্ঠিত তৃতীয় মানিক মিয়া স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গৌরীপুর একাদশ ২-১ গোলে পূর্ব ভাণ্ডারিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের রাব্বি এবং বিজিত দলের রোমান গোল করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খেলা পরিচালনা কমিটির আলিফ হোসেন মিয়া। বিপুল দর্শক ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- গৌরীপুর একাদশ, পূর্ব ভাণ্ডারিয়া একাদশ, কলাতলা একাদশ, বৃক্ষতলা একাদশ, পাওয়ার হাউস একাদশ এবং ৮২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। দুই দলের হয়ে খেলেছেন ঃ গৌরীপুর একাদশ ঃ সাইফুল, রাব্বি, রাসেল, নাইম, শাকিল, রাকিব, সাব্বির, সাইদুল, শাকিল ইসলাম, আব্বাস। পূর্ব ভাণ্ডারিয়া একাদশ ঃ সৈকত, সাগর, সবুজ, শুভ, বাবু, রোমান, শফিক, রায়হান, রাজু, নজরুল, ইমন। রেফারি ঃ মামুন বাদশা।
