লন্ডন দূতাবাসে গোপন মাইক্রোফোন পেয়েছে ইকুয়েডর

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২০:৫২
ইকুয়েডর লন্ডনে তাদের দূতাবাসে একটি গোপন মাইক্রোফোন পেয়েছে বলে জানিয়েছে। যেখানে আশ্রয় নিয়ে আছেন আলোচিত ওয়েবসাইট উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এটি কার নিয়ন্ত্রণে আছে তা জানানো হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পাটিনো। তিনি বলেন, যুক্তরাজ্যে নিযুক্ত ইকুয়েডরের রাষ্ট্রদূত এনা আলবানের কার্যালয়ে মাইক্রোফোনটি পাওয়া গেছে।