ব্রাজিল কনফেডারেশন কাপ জয়ের সুবাদে ফিফার বিশ্ব র্যাংকিংয়ে ১৩ ধাপ ওপরে উঠে এসে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাংকিংয়ে স্পেন এক নম্বর আসনটি ধরে রাখলেও পতনের ধারায় থাকা ইংল্যান্ডে গড়িয়ে গেছে ১৫তম স্থানে।
টানা তৃতীয়বারের মতো কনফেডারেশন্স কাপ জয়ের সুবাদে স্বাগতিক ব্রাজিল নবম স্থানে উঠে আসে। তবে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া এ প্রান্তিকে আরো উন্নতি ঘটিয়ে প্রথমবারের মতো তৃতীয় স্থান পায়। আর্জেন্টিনা গড়িয়ে যায় চতুর্থ স্থানে। তবে সবচেয়ে বেশি পড়ে যায় কোচ রয় হজসনের ইংল্যান্ড। দলটি মন্টেনেগ্রো, আয়ারল্যান্ড ও ব্রাজিলের সাথে ড্রয়ের পর অবস্থান।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়েও সাত ধাপ উঠে এসে সপ্তম স্থানে অবস্থান করছে। অপরদিকে প্রথমবারের মতো শীর্ষ দশের মধ্যে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।
র্যাংকিংয়ের শীর্ষ ২০ দল
১. স্পেন
২. জার্মানি
৩. কলম্বিয়া (+৪)
৪. আর্জেন্টিনা (-১)
৫. নেদারল্যান্ড
৬. ইতালি (+২)
৭. পর্তুগাল (-১)
৮. ক্রোয়েশিয়া (-৪)
৯. ব্রাজিল (+১৩)
১০. বেলজিয়াম (+২)
১১. গ্রীস (+৫)
১২. উরুগুয়ে (+৭)
১৩. আইভরি কোষ্ট
১৪. বসনিয়া হার্জেগোভিনা (+১)
১৫. ইংল্যান্ড (-৬)
১৬. সুইজারল্যান্ড (-২)
১৭. রাশিয়া (-৬)
১৮. ইকুয়েডোর (-৮)
১৯. পেরু (+১১)
২০. মেক্সিকো (-৩)
