ফুটবল ক্যাম্পে আরো দুজনকে ডাকা হতে পারে

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৭
জাতীয় ফুটবল প্রাথমিক দলে আরো দুজন খেলোয়াড়কে ডাকা হতে পারে। নামও শোনা গেছে তাদের। মোহামেডানের মিন্টু শেখ এবং শেখ রাসেলের রেজাউল করিম রেজাকে ক্যাম্পে ডাকা হতে পারে বলে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন। কোচের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। জাতীয় দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ আজ ঢাকায় আসবেন। ভোরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।