নরডের সাথে আসছেন আরো এক স্বদেশি

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৮
পেশাদার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে খেলা হাইতির উইংগার সনি নরডের খুব শিগগিরই ঢাকায় আসবেন বলে জানা গেছে। মৌসুম শেষ করেই তার নতুন দল শেখ জামালের সাথে চুক্তি করে দেশে ফিরে গেছেন। ঢাকায় আসবেন খেলা শুরু হওয়ার আগেই। তবে তিনি স্বদেশি একজন ফুটবলার দলে আনবেন বলে জানা গেছে। ওয়েডসন এনসেমি নামের এই ফুটবলার শেখ জামালে খেলবেন। গত মৌসুমে খেলে যাওয়া ইকোচুয়া এবং কোচ যোসেফ আফুসিও আসছেন শেখ জামালে। বিদেশিদের ঢাকায় আনার জন্য শেখ জামাল প্রয়োজনীয় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে।