বাস্কেটবলে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ ভারত

আপডেট : ০৪ জুলাই ২০১৩, ২২:১৮
গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে সিটিসেল তৃতীয় অনূর্ধ্ব-১৬ (বালক) ফিবা এশিয়া চ্যাম্পিয়নশিপের (দক্ষিণ এশিয়া অঞ্চল) বাছাই পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ ৪৪-৩৭ পয়েন্টের ব্যবধানে মালদ্বীপকে হারিয়েছে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ১৯-১২ পয়েন্টে এগিয়েছিল। বাংলাদেশের মাহিন ১৫ ও শিশির ১৪ স্কোর করেন। আজ শুক্রবার বিকাল ৪টায় প্রথম খেলায় মালদ্বীপ ও নেপাল এবং বিকাল সাড়ে পাঁচটায় সমাপনী খেলায় বাংলাদেশ ও ভারত লড়াই করবে। বাংলাদেশ জিতলে চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন দল সেপ্টেম্বরে ইরানে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বুধবার বাংলাদেশ ৬৩-৪৬ পয়েন্টে নেপালকে হারিয়েছিল।