ভুটানের কিংস কাপ ফুটবলে বিজেএমসির যাওয়ার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। দুটি দল আমন্ত্রণ পাওয়ায় পেশাদার লিগ থেকে নেমে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘও যাচ্ছে ভুটান। দুই দলের ফিকশ্চারও চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে।
২০ জুলাই আরামবাগ খেলবে ভুটানের ইয়েদজিন এফসির বিরুদ্ধে, ২৬ জুলাই বিজেএমসির ম্যাচ ভুটানের থিম্পু সিটির বিরুদ্ধে, ২৬ জুলাই আরামবাগ খেলবে নেপালের মাসিন্দ্র এফসির বিরুদ্ধে, ২৭ জুলাই বিজেএমসি খেলবে ভারতের ইউনাইটেড সিকিম এফসির বিরুদ্ধে, ২৯ জুলাই বিজেএমসি খেলবে নেপালের থ্রিস্টার এফসির বিরুদ্ধে, ১ আগস্ট আরামবাগের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান, ৪ আগস্ট আরামবাগের প্রতিপক্ষ নেপালের এলইচএম মানাং এফসি। ৬ ও ৭ আগস্ট সেমিফাইনাল এবং ১০ আগস্ট ফাইনাল। নেপাল, ভারত, বাংলাদেশসহ ১২টি দল খেলছে ভুটানের টুর্নামেন্টে। আয়োজক ভুটান অতিথি দলগুলোকে যাওয়া-আসার কিছু ব্যয় বহন করছে। সাথে স্থানীয় সুযোগ-সুবিধা দেবে।
