বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। শুধু ফ্যাশনের দিক থেকে পারফেকশন নয়, সিনেমার চরিত্রের বিষয়ে পারফেকশন চান তিনি। আর তাই চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সবসময় সাধারণ মানুষের সাথে মিল রয়েছে এমন বাস্তবিক গল্পে কাজ করতে আগ্রহী। তাঁর সিনেমা ক্যারিয়ারেও এমনটা দেখা যায়। সাধারণ কোনো মেয়ের জীবনযাপন ও তাঁরা দৈনন্দিন যেসব সমস্যা মোকাবেলা করেন এমন চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সোনম কাপুর।
সোন বলেন, ‘পরিচিত আর সাধারণ ঘটনাতে অভিনয় করলে দর্শক খুব দ্রুত সেই চরিত্রটির ভেতরে ঢুকে যেতে পারেন ও পরিষ্কার বুঝতে পারেন। তাই বাস্তব চরিত্রে আমি সবসময় অভিনয় করতে চেয়েছি। অবাস্তব চরিত্রে আমি অভিনয় করতে চাই না।’ আগামী ১৪ জুন সোনম কাপুর অভিনীত ‘দ্য যোয়া ফ্যাক্টর’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। যেখানে তিনি একটি বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করেন। সিনেমাতে তিনি বিভিন্ন মেয়েদের উত্সাহমূলক ম্যাসেজ দিয়ে থাকেন ও নানা বিব্রতকর পরিস্থিতে মেয়েরা তাঁর কাছে সাহায্য চান। এতে সোনমের বিপরীতে অভিনয় করেছেন দুলকার সালমান, যিনি পুরো একটি ক্রিকেট টিমের অধিনায়ক। সিনেমাটির নির্মাতা অভিষেক শার্মা।
