ধারাবাহিক নাটক ‘জলপুত্র’

আপডেট : ১৩ মে ২০১৯, ০১:০১

দীপ্ত টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে

প্রচার হবে হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘জলপুত্র’। নাটকটির চিত্রনাট্য করেছেন মহি মুহাম্মদ এবং পরিচালনা করেছেন পারভেজ আমিন। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু প্রমুখ। জলপুত্ররা প্রান্তিক সমাজের বাসিন্দা। এতে স্থান পেয়েছে জেলে জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ক্ষোভ-অভিমান, প্রেম-ভালোবাসা। জেলে সমাজের বেঁচে থাকার সংগ্রাম, অন্তর্দ্বন্দ্ব এতে প্রকাশিত।