সম্প্রতি আবাসিক খাতে গ্যাসের নতুন সংযোগ উন্মুক্তকরণের পর অবৈধ সংযোগ বৈধকরণের ঘোষণা অনুযায়ী গত ২০ জুন পর্যন্ত ১,৬৪,৮০৩টি অবৈধ চুলা বৈধকরণের জন্য আবেদন পাওয়া গেছে। যে সকল আবেদনকারী ২০১০ সালের ১৩ জুলাই পর্যন্ত ডিমান্ড নোটের অর্থ জমা প্রদান করেছেন এবং পরবর্তীতে গ্যাস সংযোগ সংক্রান্ত কোন রকম অবৈধ কার্যকলাপের আশ্রয় গ্রহণ করেননি অর্থাত্ অপেক্ষমাণ গ্রাহকদের নতুন সংযোগ প্রদান কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যে গত ৩০ জুন পর্যন্ত ৫,৫২০টি সংযোগ প্রদান করা হয়েছে। এছাড়া ৪,৪৮৪টি চুলা বর্ধিত করা হয়েছে। অবৈধ সংযোগ বৈধকরণের সময়সীমা উত্তীর্ণ হওয়ায় যে সকল অবৈধ সংযোগ গ্রহণকারী নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংযোগ বৈধকরণের সুযোগ গ্রহণ করেননি সে সকল অবৈধ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্নকরত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি
