নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন শেষে প্রায় ২০ মাস পর আবারো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো স্ট্যাচু অব লিবাটি। আমেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাই নিউইয়র্কের মেয়র মিসেল ব্লুমবার্গ ফিতা কেটে স্ট্যাচু অব লিবার্টি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন।
মেয়র মিসেল বলেন, স্বাধীনতা দিবসে নতুন করে স্ট্যাচু অব লিবার্টি উন্মুক্ত করে দেয়াটা আমেরিকাবাসীর জন্য একটা সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। আমরা সত্যিই অনেক ভাগ্যবান। স্ট্যাচু অব লিবার্টি উন্মুক্ত করার পর হাজারো মানুষ এটি দেখতে ভিড় জমিয়েছে। বন্ধ করে দেয়ার আগে স্ট্যাচু অব লিবার্টি ন্যাশনাল মনুমেন্টের সুপারিনটেনডেন্ট ডেভিড লুসিঞ্জার জানান, ২ কোটি ৬০ লাখ ডলারের এক প্রকল্পের মাধ্যমে সিঁড়িতে অগ্নি প্রতিরোধক ঢাকনা, এলিভেটর ও বহির্গমন ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রতিবছর ৫০ লাখেরও বেশি মানুষ ৪৬ মিটার উঁচু স্ট্যাচু অব লিবার্টি দেখতে আসেন। এর মধ্যে দৈনিক আসা দর্শনার্থীর সংখ্যাই ২০ হাজার। স্ট্যাচু অব লিবার্টি স্থাপনের ১২৫তম বার্ষিকী পালনের বছর ২০১১ সালে অক্টোবরে এটি বন্ধ করে দেয়া হয়।
