সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ

পিরোজপুরে জেপি যুবসংহতি ও ছাত্রসমাজের মিলাদ

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২১:২৬
পিরোজপুর-২ আসন পুনর্বিন্যাস ( জিয়ানগর-কাউখালী ও ভাণ্ডারিয়া) উপলক্ষে কাউখালী জাতীয় পার্টি (জেপি) উপজেলা শাখার উদ্যোগে বুধবার দলীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জেপির সভাপতি মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলী খান, অধ্যক্ষ আব্দুস সামাদ, শাহ আলম তালুকদার, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টন, রাজু আহমেদ, ছাত্র সমাজের সভাপতি মঞ্জুরুল মাহফুজ পায়েল, কৃষি পার্টির সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, প্রভাষক হারুন অর রশীদ, নেপাল চন্দ্র দে, খান মোহাম্মদ বাচ্চু, শংকর লাল বসু, গৌরঙ্গ লাল সেন মত্স্যজীবী পার্টির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ। এদিকে নতুন সীমানা নির্ধারণে জিয়ানগর-কাউখালী ও ভাণ্ডারিয়ার জনসাধারণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাদ আছর বন্দর জামে মসজিদে জাতীয় পার্টি (জেপি), যুবসংহতি ও ছাত্র সমাজের উদ্যোগে এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আঃ লতীব। মোনাজাতে অংশগ্রহণ করেন সদর ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন সিকদার, জেপি’র মোঃ দেলোয়ার হোসেন সিকদার, মোঃ কাদের হাওলাদার, মোঃ মানিক হাওলাদার, যুবসংহতি নেতা মোঃ শহিদুজ্জামান রাজু মল্লিক, হুমায়ুন কবির বাদল সিকদার, জামালউদ্দিন লিটন, গোলাম কবির নান্টু, ছাত্র সমাজের মোঃ শিমু আকন, আফজাল সরদার, মামুন ফরাজী, সোহাগ সিকদার, ব্যবসায়ী মোঃ আলমগীর জোমাদ্দারসহ আরো অনেকে । মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া ছাত্রসমাজের শিশির দত্তের উদ্যোগে মদন মোহন জিউ মন্দির ও শ্রীগুরু সংঘ মন্দিরেও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া ছাত্রসমাজের উদ্যোগে বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোস্তফা সিকদার প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোস্তফা। বক্তব্য রাখেন যুবসংহতি নেতা নাসীরউদ্দীন দুলাল, ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন জেপি নেতা রেজা আহম্মেদ দুলাল, যুবসংহতি নেতা মোঃ কবির খান, ফোরকান মুন্সী, ছাত্রসমাজ নেতা মিঠু সিকদার, আকবর হোসেন ও ইউপি সদস্য সাকায়েত হোসেন এমাদুল হক। বক্তারা নতুন সীমানা নির্ধারণে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় শোকরানা মিলাদ ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ সীমানা পুনর্বিন্যাসে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে গতকাল শুক্রবার বাদ জুমা ভাণ্ডারিয়া বন্দর জামে মসজিদে উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ সগির হোসেন পোদ্দারের উদ্যোগে এক শোকরানা মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে যুবলীগের যুগ্মআহবায়ক মোঃ লিটন পেশকার, মাসুম মুন্সী, বাবলু মোল্লা, মিঠু আকন শহিদ হোসেন, মনির কবিরাজ, খসবু মাস্টার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসেন, সবুজ পোদ্দার, মাসুম আকন, মোঃ হাসান ও যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ মসজিদের মুসল্লিরা মিলাদে অংশগ্রহণ করেন।