কম্পিউটারের মাউস আবিষ্কারক ইঙ্গেলবার্ট ৮৮ বছর বয়সে মারা গেছেন। তার মেয়ে গেরদা জানান, কিডনির অকার্যকারিতার কারণে তিনি মারা যান। -খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম। ১৯৬০-এর দশকে তিনিই প্রথম মাউস আবিষ্কার করেন। আর এটির ব্যবহার সম্পর্কে মানুষকে জানান ১৯৬৮ সালে। তার তৈরি প্রথম মাউসের বাইরের অংশটি ছিল কাঠের তৈরি এবং এর ভেতরে দু’টি ধাতব চাকা বসানো ছিল। মাউসের ব্যাপক ব্যবহার শুরু হওয়ার আগেই তিনি এর প্যাটেন্ট করিয়েছিলেন। তবে এই প্যানেন্টের মেয়াদ শেষ হওয়ার পর পর মাউসের ব্যাপক ব্যবহার শুরু হয়।
