মেক্সিকোয় অগ্ন্যুত্পাত
মেক্সিকোর পোপোক্যাটিপিটল আগ্নেয়গিরি থেকে আকাশের দিকে ছাইভস্ম ও ধোঁয়া উদ্গীরণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের চারটি বিমান সংস্থা মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া ও আসার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম বিমান সংস্থা স্টিরিট এয়ারলাইন্স টোলুকা বিমানবন্দর থেকে ছেড়ে আসা ফ্লোরিডার ফোর্ট লাউডারডেল ও টেক্সাসের ডালাস বিমানবন্দরের সবক’টি ফ্লাইট বাতিল করেছে। —এএফপি
স্যাটেলাইট ‘গ্যালেক্স’ অপসারণ
নাসা মহাকাশ থেকে এক দশকের পুরনো স্যাটেলাইট ‘গ্যালেক্স’ সরিয়ে ফেলেছে। ২০০৩ সালের এপ্রিলে মহাকাশে যাত্রা করে স্যাটেলাইট ‘গ্যালেক্স’। ওয়াশিংটনে নাসার ‘গ্যালেক্স’ প্রোগ্রাম নির্বাহী জেফ হায়েস বলেন, গ্যালেক্স একটি গুরুত্বপূর্ণ অর্জন। তার মতে, আকাশের অধিকাংশ বস্তু আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, মহাকাশ টেলিস্কোপ দিয়ে যা দেখা সম্ভব। মহাকাশে টেলিস্কোপের শেষবর্ষে আকাশের বড় প্যাঁচ জুড়ে স্ক্যান করা হয়েছিল সেই ‘গ্যালেক্স’ মিশনে স্ন্যাপশটের আশ্চর্য সংগ্রহ ধরে রাখা হয়েছে। — ইয়াহু নিউজ
ইলেকট্রনিক পেপারের লাগেজ ট্যাগ
ইলেকট্রনিক পেপারে তৈরি লাগেজ ট্যাগের প্রচলন ঘটাতে চলেছে ব্রিটিশ এয়ারওয়েজ। প্রকল্পটি সফল হলে ২০১৪ সালেই চলে আসবে এই ট্যাগ। নির্মাতারা জানান, স্মার্টফোনের মাধ্যমে সহজেই তথ্য প্রদান করা যাবে এই ট্যাগগুলোতে। যদিও এখন কম খরচে কিওস্ক থেকে নিজেদের লাগেজ ট্যাগ প্রিন্ট করিয়ে নিতে পারেন যাত্রীরা। কিন্তু তা অনেক বেশি সময়সাপেক্ষ এবং এতে অনেক ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়ে। তাই খরচ একটু বেশি পড়লেও ই-ট্যাগ সময় বাঁচিয়ে দেবে। —বিবিসি
মোমের অ্যাডেল
ব্রিটিশ কণ্ঠশিল্পী অ্যাডেলের মোমের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। ডেইলি মিরর জানিয়েছে, বুধবার মাদাম তুসো কর্তৃপক্ষ অ্যাডেলের প্রতিকৃতিটি জনসম্মুখে প্রকাশ করেছে নিজের মোমের মূর্তি স্থাপনের ব্যাপারে অ্যাডেলের অভিব্যক্তি প্রসঙ্গে তার মুখপাত্র বলেন, অ্যাডেল অনেক খুশি হয়েছেন। তিনি মনে করেন বিষয়টি খুবই চমত্কার। —পিটিআই
