ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটি-২০১৩-২০১৪ নির্বাচন গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে উপ-পরিচালক পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কার্স কাজী মাহবুব ইলাহী চৌধুরী, সহ-সভাপতি সহকারী গ্রন্থাগারিক মোহাঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস.এম. হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী পরিচালক শরীরচর্চা মোঃ জিয়াউদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী এ.কে.এম জহিরুল হাসান, কোষাধ্যক্ষ স্টোর অফিসার নাজমুল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক সেকশন অফিসার মাহমুদুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ ওমর ফারুক সরকার, কার্যকরি সদস্য যথাক্রমে—উপ-পরিচালক অর্থ ও হিসাব মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর, এস্টিমেটর মাসুদুল কবীর, ডেমোনেস্ট্রেটর মোস্তাক আহমেদ, পিএস টু ভিসি খন্দকার নাজমুল হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হালিম ও নির্বাহী প্রকৌশলী রাহাত জাহান শাকিল নির্বাচিত হন। নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষ সমর্থিত নীল দলের প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর ও প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচিত হয়। জাতীয়তাবাদী সাদা দলের সমর্থিত অপর প্যানেল থেকে সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ৪টি পদে নির্বাচিত হন।
