ভারতীয় দলে নতুন মুখ রসূল

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:০৬
জম্মু-কাশ্মীর থেকে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন অফ স্পিনার পারভেজ রসূল। শুক্রবার জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরিতে আক্রান্ত মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ও ভারত। ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, দিনেশ কার্তিক, চেতশ্বর পুজারা, সুরেশ রায়না, আম্বাতি রাইড়ু, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদজো, অমিত মিশ্র, পারভেজ রসূল, মোহাম্মদ শামি, বিনয় কুমার, জয়দেব উনারকত ও মোহিত শর্মা।