উন্মুক্ত করে দেয়া হলো সিজেকেএস’র প্রশিক্ষণ মাঠ

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:২১
বহুদিন যাবত্ অব্যবহূত অবস্থায় পড়ে থাকা এমএ আজিজ স্টেডিয়ামের প্যাভিলিয়ন সংলগ্ন মাঠটি সিজেকেএস’র বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণের জন্য গত বৃহস্পতিবার উন্মুক্ত করা দেয়া হয়। জানা যায়, এ মাঠে বিভিন্ন খেলার প্রশিক্ষণের পাশাপাশি হকি, কিশোর ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, খো খো ইত্যাদি খেলার আয়োজন করা যাবে। মাঠের দক্ষিণ পার্শ্বে একটি টেনিস কোর্ট নির্মাণাধীন আছে এবং উত্তর পার্শ্বে বাস্কেটবল কোর্ট নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে। প্রধান ফটকের পাশে খালি জায়গায় ক্রিকেট অনুশীলনের জন্য শীঘ্রই অনুশীলন উপযোগী করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আল্লামা মো. ইকবাল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কাউন্সিলর আকতা-রুজ্জামান, নজরুল ইসলাম লেদু, আ. ন. ম ওয়াহিদ দুলাল প্রমুখ।