বুধবার ময়মনসিংহ জেলার প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম মুক্তাগাছা পাহাড় পাবইজান গ্রামের চান খাঁ মসজিদ ও হরিপুরের ভুঁইয়া বাড়ি মসজিদ। পুরাতন স্থাপত্য শিল্পের নিদর্শন মসজিদ দুটি এখন সংস্কারের অভাবে ধ্বংসের পথে।
পাহাড় পাবইজান গ্রামের চান খাঁ মসজিদটি পারস্য এবং মোঘল স্থাপত্যের সঙ্গে শিল্পের ধরন ও মিল রয়েছে। এ থেকে বোঝা যায় যে, মসজিদটি ৫শ বছরের পুরান। মসজিদটিতে সুলতানী আমলের শিল্পকর্মের মিল খুঁজে পাওয়া যায়। ১৩১৯ এবং ১৩৫৭ সালে মসজিদটি সংস্কার করা হয়েছে মর্মে খোদাই করে লেখা আছে। মসজিদটি কারুকার্য খচিত এক গম্বুজবিশিষ্ট।
অপর মসজিদটি লক্ষ্মীপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মসজিদ। ১১৩৫ সালে প্রথম মসজিদটি সংস্কার হয়েছিল বলে দেয়ালে উল্লেখ আছে। মসজিদটির দেয়াল ৩৬ ইঞ্চি পুরু। দীর্ঘদিন যাবত্ মসজিদ দুটি অযত্নে ও অবহেলায় পড়ে আছে। জরাজীর্ণ অবস্থা সত্ত্বেও মসজিদ দুটিতে লোকজন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।
