জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা

আপডেট : ০৫ জুলাই ২০১৩, ২২:৫৯
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দলের কুষ্টিয়ার মীরপুর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান আবদুল গফুরসহ ছাত্রশিবিরের সাত কর্মীকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে তিনি গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।