মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় কইতোরী বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সবুজ নগর গ্রামের স্বামীর বসতঘর থেকে কইতোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত কইতোরী বেগম সবুজ নগর গ্রামের মুসা পাহলানের স্ত্রী ও গুলিসাখালীর দুর্গাপুর গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছর আগে মুসার সঙ্গে কইতোরী বেগমের বিবাহ হয়। বিবাহর পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে রবিবার কইতোরী বেগম স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বরিশাল নেওয়ার পথে কইতোরী বেগমের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দ আব্দুল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে।
