এসএসসি’র বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৮:০০
মোস্তাফিজুর রহমান লিটন সিনিয়র শিক্ষক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ঢাকা বাংলা মডেল প্রশ্ন গতকালের পর ২৬। ‘উড়নচন্ডী’ বাগধারাটির অর্থ কী ?  অমিতব্যয়ী খ) উদাসীন গ) অসার ঘ) পাড়া বেড়ানো ২৭। কোনটির যথেচ্ছ পারিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায় ? ক) পদের  বাগধারার গ) বাক্যের ঘ) সমার্থক শব্দের ২৮। ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ তাকে এক কথায় কী বলে ? ক) আগমনী খ) অগ্রগমন গ) স্বাগতম  প্রত্যুদগমন ২৯। ‘দোসরা’ তারিখবাচক সংখ্যাটি কোন নিয়মে সাধিত হয়েছে ? ক) আরবি নিয়মে হিন্দি নিয়মে গ) ফারসি নিয়মে ঘ) উর্দু নিয়মে ৩০। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি ? ক) গায়ে হলুদ খ) মুখে ভাত  একঘরে ঘ) হাতে ঘড়ি ৩১। ‘মস্যাধার’ —এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? মসী+আধার খ) মত্স্য+আধার গ) মসি+আধার ঘ) মত্স+আধার ৩২। নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত ? ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ) বার বার মেঘ ডেকে ওঠে গ) মন কেমন কেমন করে  দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় ৩৩।বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি ? ক) সাতটি খ) আটটি গ) নয়টি  দশটি ৩৪। কোন পত্র আসলে পত্র নয় ? ক) আবেদন পত্র খ) ব্যবসায়িক পত্র  মানপত্র ঘ) ব্যক্তিগত পত্র ৩৫। ‘বিদ্বানকে সকলেই আদর করে।’ বাক্যটি কর্মবাচ্যে কী হবে ? ক) বিদ্বান সকলের দ্বারা সমর্থিত  বিদ্বান সকলের দ্বারা আদৃত হন গ) বিদ্বান সকল কর্তৃক সমর্থিত ঘ) বিদ্বানকে সকলেই ভালোবাসে ৩৬। Let us have a walk—এর অর্থ কী ? ক) আমাদের হাঁটার অভ্যাস করা উচিত  চল একটু বেড়ানো যাক গ) আমাদের হাঁটার অভ্যাস আছে ঘ) আমাদের হাঁটা উচিত ৩৭। চ ও জ— এর পরে নাসিক্য ধ্বনি কী হয় ? ক) তালব্য খ) দন্ত্য মুর্ধন্য ঘ) ওষ্ঠ্য ৩৮। তত্সম উপসর্গ কয়টি ? ২০টি খ) ২১টি গ) ২২টি ঘ) ২৩টি ৩৯। ‘হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে’ এ বাক্যে ‘হের’ ধাতুটি— ক) মৌলিক ধাতু  বাংলা ভাষার ধাতু গ) অজ্ঞাতমূল ধাতু ঘ) বিদেশাগত ধাতু ৪০। পর্তুগীজ ভাষার শব্দ নয় কোনটি ?  চাহিদা খ) আলমারি গ) গুদাম ঘ) আনারস ৪১।‘যা নিবারণ কারা কষ্টকর’।— এর সংকুচিত রূপ কোনটি ? ক) দুর্দমনীয় খ) অদম্য  দুর্নিবার ঘ) অনিবার্য ৪২। ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন।’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ? ক) আদেশ  প্রার্থনা গ) উপদেশ ঘ) অনুরোধ ৪৩। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’— এখানে ‘কিংবা’ কোন শ্রেণির অব্যয় ? ক) অনুকার অব্যয়  বিয়োজক অব্যয় গ) সমুচ্চয়ী অব্যয় ঘ) অনন্বয়ী অব্যয় ৪৪। পত্রের বিবরণ কেমন হওয়া উচিত ?  স্বয়ংসম্পূর্ণ খ) সংক্ষিপ্ত গ) চাতুর্যপূর্ণ ঘ) জ্ঞানগর্ভ ৪৫। কখনও কখনও কোন বাচ্যে কর্তা ঊহ্য থাকে ? ক) কর্মব্াচ্যে খ) কর্তৃবাচ্যে  ভাববাচ্যে ঘ) কর্মকর্তৃবাচ্যে ৪৬। গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ? ক) দুই প্রকার  তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ৪৭। ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গটি দ্বারা কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে ? ক) অভাব খ) নিষেধ গ) নিশ্চয়  আতিশষ্য ৪৮। ‘পোস্টাল কোর্ড’ কী নির্দেশ করে ?  প্রাপকের এলাকা খ) পোস্ট অফিসের নাম গ) ডাক বিভাগের নাম ঘ) চিঠি লেখার ঠিকানা ৪৯। ভাববাচক বেশেষ্য কোনটি ? ক) বহর খ) সৌরভ গ) যৌবন  দর্শন ৫০। ‘শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।’— এখানে ‘গোঁফে’ কোন কারকের কোন বিভক্তি ? ক) অধিকরণ কারকে সপ্তমী  করণ কারকে সপ্তমী বিভক্তি গ) অপাদান কারকে সপ্তমী বিভক্তি ঘ) কর্মকারকে সপ্তমী বিভক্তি