মেধাস্বত্ত সংরক্ষণে আইপি ক্লিনিক

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৯:২৯
উদ্যোক্তা, সংগীতশিল্পী, সৃজনশীল প্রকাশক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উদ্ভাবকদের মেধাস্বত্ত সংরক্ষণে কাজ করবে আইপি প্লাস ল’ ক্লিনিক। বাংলাদেশে প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম। রাজধানীর এক হোটেলে সম্প্রতি এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে কপিরাইট অফিস, বাংলাদেশের সাবেক রেজিস্ট্রার ও কপিরাইট বিশেষজ্ঞ মনজুরুর রহমান, বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের চেয়ারম্যান কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ, সংগীতশিল্পী মাকসুদুল হক উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে আইপি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে কপিরাইট ও আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। এর আওতায় উদ্ভাবক ও মেধাস্বত্ত সম্পৃক্তদের কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক বিষয়ে আইনগত পরামর্শ প্রদান করা হবে বলেও জানান তারা। পাইরেসি রোধে এই উদ্যোগ কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আইপি প্লাস ল’ ক্লিনিকের ওয়েবসাইট www.bcipf.org/ipplus।