সম্ভাবনাময় তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তাদের নিয়ে গত ৫ ও ৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হলো ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট (নেস)। ৩২ হাজারেরও বেশি নিবন্ধিত উদ্যোক্তা ও ভবিষ্যত্ উদ্যোক্তাদের নিয়ে সামাজিক উন্নয়ন সংস্থা টিম ইঞ্জিন লিমিটেডের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘নেস’-এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ‘রাইজ ফর জিডিপি গ্রোথ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকা চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নেসার মাকসুদ খান, অ্যাসোসিয়েশান অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের মহাসচিব টিআইএম নুরুল কবির।
