অনলাইন কার্টুন ম্যাগাজিন

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ১৯:৩০
অনলাইন কার্টুন ম্যাগাজিন হিসেবে ২০০৯ সালে চালু হয় টুনস ম্যাগ (www.toonsmag.com)। এর একটি বাংলা সংস্করণও রয়েছে www.bd.toonsmag.com ঠিকানায়। উভয় ওয়েবসাইটেই প্রতিদিন নতুন ও অভিজ্ঞা কার্টুনিস্টদের কার্টুন প্রকাশিত হচ্ছে। এ ছাড়া রম্য গল্প, কার্টুনিস্ট সমাচার, কৌতুক, মজার খবরসহ নানা রকমের তথ্য নিয়মিত প্রকাশ হয় এই সাইটে। এখানে যেকেউ কার্টুন বা মজার লেখা পোস্ট করতে পারেন। লেখা মনোনীত হলে সম্মানীও প্রদান করা হয়। বাংলাদেশি কার্টুনিস্ট আরিফুর রহমানের উদ্যোগেই এই ওয়েবসাইট প্রতিষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগের সুবিধা এবং ব্লগও চালু রয়েছে এই ওয়েবসাইটে।