দশমিনায় বাড়তি রেজিস্ট্রেশন ফি আদায়

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২১:৪৩
বরিশাল বোর্ডের চেয়ারম্যানসহ সবাইকে সকল কাজে উেকাচ দিতে হয় বলে অভিযোগ উঠেছে। দশমিনায় কেন্দ্রীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ টাকা রেজিস্ট্রেশন ফি’র স্থলে ৪শ’ টাকা ফি আদায়ের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের এ তথ্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। জানা যায়, চলতি জেএসসি পরীক্ষায় বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রিয় দশমিনা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের থেকে অবৈধভাবে ৪শ’ টাকা ফি আদায় করায় অভিভাবকরা হতাশ হয়ে পড়েন। বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি জেএসসি পরীক্ষায় ১শ’ ৬৫ ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য ল্যাব এ্যাসিস্ট্যান্ট হাবিবুর রহমানকে দায়িত্ব দেয়া হয়। মোঃ হাবিবুর রহমান ৮০ টাকার স্থলে ৪শ’ টাকা আদায় করছে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। এই টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আওতায় খরচ করার কথা। এ বিষয় দশমিনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন সৈকত বলেন, ফি বেশি নেয়া হচ্ছে কথাটি মিথ্যা নয়। কিন্তু বোর্ডে রেজিস্ট্রেশন করাতে টট লিস্টের সাথে চেয়ারম্যানসহ সকলকে বাড়তি টাকা দিতে হয়।