বিক্রয়ের জন্য নয় রুনি:মোয়েস

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:০৭
ওয়েন রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুজব উড়িয়ে দিলেন ক্লাবের নতুন কোচ ডেভিড মোয়েস। রেড ডেভিল দলের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দিলেন রুনিকে বিক্রি করে দেয়ার কোন সম্ভাবনাই নেই। গত শুক্রবার সংবাদ সম্মেলনে মোয়েস বলেন, ‘রুনি বিক্রির জন্য নয়। সে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ছিল এবং সে এই ক্লাবের হয়ে খেলবে। ক্লাব কোনভাবেই তাকে বিক্রি করবে না।’ গত কিছুদিন ধরেই গুজব দল বদলাচ্ছেন ২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। অপর দুই ইংলিশ দল চেলসি ও আর্সেনালের পক্ষ থেকে তাকে প্রস্তাবও দেয়া হয়েছে। মোয়েস জানিয়েছেন, এই ব্যাপারে রুনির সাথে তার কথা হয়েছে।