একই বছরে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের জন্য জরিমানা হওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ডোয়াইন ব্রাভো। গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ব্রাভোকে শাস্তি দিল আইসিসি। ফলে আজ ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। নেতৃত্বে থাকবেন কিয়েরন পোলার্ড। গেল মাসে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ঐ ম্যাচে স্লে¬া ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছিল ক্যারিবীয় অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে। আর এক মাস যেতে না যেতে আবারো স্লে¬া ওভার রেটের ফাঁদে পড়লেন তিনি। দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে স্লে¬া ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা দিতে হবে ব্রাভোকে।
