আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টন

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:১৩
পাবনার দুলালী ইসলাম আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টনের এককে এবং ঢাকার লিজা হোসেন ও অনামিকা ইসলাম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন। দুলালী ইসলাম গতকাল শনিবার সুলতানা কামাল ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মহিলা এককের ফাইনালে ২-০ সেটে ঢাকার অনামিকা ইসলামকে হারিয়ে শিরোপা জেতেন। মহিলা দ্বৈতে ঢাকার লিজা হোসেন ও অনামিকা ইসলাম একই কৃতিত্ব দেখান ২-১ সেটে চট্টগ্রামের মোস্তারী পারভীন পুতুল ও নাজমা ইসলামকে হারিয়ে। ট্রফি ছাড়াও মহিলা এককের চ্যাম্পিয়ন তিন হাজার, রানার্সআপ দুই হাজার এবং দ্বৈতের চ্যাম্পিয়ন তিন হাজার ও রানার্সআপ দুই হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছেন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) মো. মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন বেগম হেলেনা রহমান, মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী হামিদা বেগম ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা।