রাজীব দ্বিতীয় স্থানে

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২২:১৪
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব আমেরিকার আর্লিংটনে বিশ্ব উন্মুক্ত দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে ফিদে মাস্টার তৈয়বুর রহমান সুমন আড়াই পয়েন্ট সংগ্রহ করেছেন। সুমন আমেরিকার শক্তিশালী গ্র্যান্ডমাস্টার কনরাড হস্টকে হারিয়ে চমক সৃস্টি করেন। এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দেশের এক হাজার খেলোয়াড় অংশ নিচ্ছেন।