মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে দুই কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং বাজারের মধ্যে খাস পুকুরটি অচিরেই দখলমুক্ত করা হবে।
