চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল শনিবার আত্মপ্রকাশ করল মাইক্রোবায়োলজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. নুরল আনোয়ার, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক প্রফেসর আবদুল হাকিম ও প্রফেসর ড. মো. আবুল মনসুর। অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি বিভাগের ওয়েবসাইটের উদ্বোধন ও সুভেনিয়রের মোড়ক উন্মোচন করেন চবি উপাচার্য ও উপ-উপাচার্য।
পরে অনুষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় ব্যান্ডদল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
