আলুসহ বিভিন্ন সবজিতে কৃত্রিম রঙ মাখানো বন্ধ করতে নির্দেশ জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্য প্রশাসন সূত্রের দাবি, বিভিন্ন জেলায় সংশ্লিষ্ট সমস্ত সরকারি দফতরে ওই নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে গেছে। তবে সেভাবে নজরদারি শুরু হয়নি। ফলে কৃত্রিম রঙযুক্ত শাক-সবজিই দেদার বিক্রি হচ্ছে মহানগর থেকে মফস্বল বা গ্রাম সর্বত্র। হুগলি, বর্ধমান, দুই মেদিনীপুরসহ রাজ্যের কিছু জেলায় হাতেগোনা দু’-একটি জায়গায় আলুর আড়তে হানা দিয়েছে পুলিশ। বাম আমলেও অবশ্য এ ব্যাপারে নির্দেশ জারি হয়েছিল। কিন্তু কাজের কাজ হয়নি। খবর আনন্দবাজার পত্রিকার।
রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় বলেন, “সবজিসহ নানা খাদ্যে বহু সময়ই ব্যবসায়ীরা রঙ মেশান। তাতে মানুষের শবীরে বিরূপ প্রতিক্রিয়া হয়।
