পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায় শনিবার চারতলা একটি ভবন ধসে একজন নিহত ও ১২ জনের বেশি লোক আহত হয়েছে। এএফপির খবরে বলা হয়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সেখানে এ ঘটনা ঘটে। ভবন ধসের পর ঘটনা স্থলে দ্রুত স্থানীয় পুলিশ ও দিল্লির পৌরসভা কর্পোরেশনের (এমসিডি) কর্মকর্তারা উপস্থিত হন। পুলিশ বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা জানান, ভবনের ধ্বংসস্তূপের ভিতর থেকে একজনকে নিহত ও ১২ জনের বেশি আহত লোককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিত্সার পর তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
