প্রি স্কু ল সু ই ট হা র্ট

এক যুগ পরে বাস্তবের জীবনসঙ্গী

আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪৭

বিশ্বপ্রবাহ ডেস্ক

 

একেই বলে আত্মার টান। প্রিস্কুলে এক সঙ্গে পড়াশোনা-খেলাধুলো। বর-কনে সেজে খেলছেন বিয়ে বিয়ে খেলা। তারপর ১২ বছরের বিচ্ছেদ। কিন্তু সেই লম্বা বিচ্ছেদও তাদের আলাদা করতে পারেনি। ভাগ্য তাদের ফের মিলিয়ে দিল। নাতালি ক্রো (ছাত্রী) ও অস্টিন ট্যাটম্যান (ছাত্র) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওকালাতে একসঙ্গে প্রিস্কুলে পড়াশোনা করতো। সেই সময়কার তাদের এক শিক্ষিকা জানিয়েছেন, দু’জনে সব সময় একসঙ্গে থাকতো। তখনই তার মনে হয়েছিল, এদের বন্ধুত্বটা একটু স্পেশাল।

নাতালি ও অস্টিন পাঁচ বছর বয়সে আলাদা হয়ে যায়। ক্রোয়ের পরিবার ১০০০ মাইল দূরে কানেটিকাটে চলে যায়। ছিন্ন হয়ে যায় সব যোগাযোগ। কিন্তু আত্মার টানটা যে রয়ে গিয়েছিল, বোঝা যায় একযুগ পর। ক্রো এক পুরনো অ্যাড্রেস গাইড থেকে অস্টিনের ঠিকানা খুঁজে পায়। তা ধরে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে শুরু করে তাকে। এক সময় খুঁজে পায় দু’জনে দু’জনকে। ফের ১২ বছর পর পরস্পরকে মেসেজ করতে থাকে। এই দীর্ঘ সময়ে দু’জনের মধ্যে দেখা হওয়া তো দূরের কথা, ফোনেও কোনো যোগাযোগ ছিল না। সেই একযুগের জমে থাকা সব কথা বলা শুরু হয়। তারা ফের দেখা করার সিদ্ধান্ত নেয়। ক্রো জানিয়েছে, তখনই সে বুঝতে পারে ‘অস্টিনই আমার জীবনসঙ্গী হবে’। অবশেষে দু’জনে সিদ্ধান্ত নেয়, তারা বিয়ে করবে। যেমন কথা তেমন কাজ। এখন তারা সুখী দম্পতি। তাদের বিয়ের অ্যালবামে জায়গা করে নিয়েছে পুরনো দিনের তাদের সেই সব ছবিও।