প্রাণীজগতের শ্রেণীবিন্যাস
জ্ঞানমূলক:
১। কোনটি স্তন্যপায়ী প্রাণী?
ক) দোয়েল খ) উট
গ) কুমির ঘ) টিকটিক
উ.খ
২। কোনটি Mollusca পর্বের প্রাণী?
ক) কাঁকড়া খ) জোঁক
গ) তারামাছ ঘ) ঝিনুক
উ:ঘ
৩। এ পর্যন্ত কত প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
ক) ৫ লক্ষ খ) ১০ লক্ষ
গ) ১৫ লক্ষ ঘ) ২০ লক্ষ
উ:গ
৪। অ্যামিবা কোন ধরনের প্রাণী?
ক) আণুবীক্ষণিক খ) বহুকোষী
গ) স্থলজ ঘ) মরুজ
উ:ক
৫। প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জানার একমাত্র উপায় কোনটি?
ক) শ্রেণীবিন্যাস খ) রূপভেদ
গ) প্রজাতি বিন্যাস ঘ) জাতিবিন্যাস
উ:ক
৬। কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন?
ক) এরিস্টটল খ) ক্যারোলাস লিনিয়াস গ) থিওফ্রাস্টাস ঘ) ইউক্লিড
উ: খ
৭। দ্বিপদী নামকরণে কোন অংশটি অন্তর্ভুক্ত?
ক) পর্ব খ) শ্রেণি গ) গণ ঘ) বর্গ
উ: গ
৮। প্রাণী জগতের সবচেয়ে বড় প্রজাতি কোনটি?
ক) প্রোটোজোয়া খ) পরিফেরা
গ) আর্থোপোডা ঘ) কর্ডাটা
উ: গ
৯। সামুদ্রিক প্রাণী কোনটি?
ক) কুমির খ) হাইড্রা
গ) তারামাছ ঘ) ইলিশ
উ: গ
১০। হিমোসিল কী?
ক) রক্তপূর্ণ দেহগহ্বর খ) বায়ুথলি
গ) পৌষ্টিক গহ্বর ঘ) দেহগহ্বর
উ: ক
১১। কোন প্রাণীর বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
উ:ক
১২। কোন পর্বের প্রাণীকে স্পঞ্জ বলে?
ক) পরিফেরা খ) নিডারিয়া
গ) নেমাটোডা ঘ) অ্যানিলিডা
উ:ক
অনুধাবনমূলকঃ
১৩। কোনটি অন্ত্য পরজীবী?
ক) উকুন খ) গোলকৃমি
গ) শামুক ঘ) আটুল
উ: খ
১৪। রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত কোন পর্বের প্রাণীদেহে?
ক) প্লাটিওল মিনথিস খ) অ্যানিলিডা গ) নিডারিয়া ঘ) নেমাটোডা
উ: ঘ
১৫। কোনটি সামুদ্রিক নয়?
ক) সমুদ্র শসা খ) করাত
গ) হাঙ্গর ঘ) পাবদা
উ: ঘ
১৬। কোন মাছে কানকো থাকে না?
ক) শিং খ) করাতগ) মাগুর ঘ) লইট্যা
উ: খ
১৭। পেট্রোমাইজনের বৈশিষ্ট্য কোনটি?
ক) চোয়ালবিহীন খ) টিনয়েড আঁইশ গ) যুগ্ম পাখনা ঘ) প্রটোকার্ড
উ: ক
১৮। কোন প্রাণীর বহিঃত্বকে নিডোব্লাস্ট থাকে?
ক) হাইড্রা খ) জোক
গ) যকৃত কৃমি ঘ) স্কাউফা
উ: খ
১৯। কোন পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত?
ক) প্রোটোজোয়া খ) পরিফেরা
গ) নিডারিয়া ঘ) কর্ডাটা
উ:খ
২০। সুগঠিত কলা, অংগ ও অন্ত্র নেই কোন প্রাণীর?
ক) স্কাইফা খ) হাঙ্গর
গ) আরশোলা ঘ) পিঁপড়া
উ: ক
বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন:
২১। পরিফেরা জগতের প্রাণীরা—
i) স্পঞ্জ নামে পরিচিত
ii) মূলত মরুজীবী
iii) সুগঠিত অংগ ও অন্ত্রবিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ:গ
২২। রুই মাছের বৈশিষ্ট্য—
i) সাইক্লোয়েড আঁইশ
ii) প্ল্যাকেয়েড আঁইশ
iii) চার জোড়া ফুলকা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ:গ
২৩। হিমোসিল যেসব প্রাণীতে দেখা যায়—
i) তেলাপোকা ও মাছি
ii) প্রজাপতি ও চিংড়ি
iii) কৈ মাছ ও চিংড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উঃ ক
২৪। Osteichthyes শ্রেণীর বৈশিষ্ট্য—
i) এদের অধিকাংশ স্বাদু পানির মাছ
ii) সাইক্লয়েড ও টিনয়েড ধরনের আইশ
iii) ৫-৭ জোড়া ফুলকা রন্ধ্র থাকে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ: ক
২৫। মলাস্কা পর্বের প্রাণীদের—
i) দেহ অত্যন্ত শক্ত
ii) পেশিবহুল পা রয়েছে
iii) স্বভাব বৈচিত্র্যপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উ:খ
