জন এতটাই ভুলোমনা যে প্রায়ই তার ছাতাখানা সে হারিয়ে ফেলে। দিনের পর দিন এই ঘটনা দেখতে দেখতে বিরক্ত হয়ে অবশেষে জনের স্ত্রী তার ভুলোমনা স্বামীর জন্য নতুন এক ফন্দি আটলেন। তিনি ছাতার উপর কালো কাপড়ে সাদা হরফে লিখে দিলেন—‘জন খুব দরিদ্র ও ভুলোমনা একজন মানুষ। তার জন্য নতুন ছাতা কেনা খুবই কষ্টের। তাই কেউ যদি এই ছাতাটি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এই নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারটিতে ১০ পাউন্ড পাঠিয়ে দেবেন।’ দেখা গেল জন এর স্ত্রীর এই নোটিশে দুর্দান্ত কাজ হয়েছে। আর পরবর্তী দুই মাসে জন এর অ্যাকাউন্টে সবমিলিয়ে জমা পড়েছে ১৫০ পাউন্ডেরও বেশি!
এক মহিলা তার একটা পোর্ট্রেট আঁঁকতে দিল এক শিল্পীকে। বলল, ‘আমার ছবিটার গলায় খুব দামি কিছু গহনা এঁকে দেবেন।’
শিল্পী :কেন?
মহিলা :আমার মৃত্যুর পর আমার স্বামী যদি আবার বিয়ে করে, তখন তার দ্বিতীয় স্ত্রী যেন এ ছবি দেখে ওর জীবন বরবাদ করে দেয়।
