বাল্য বিবাহ বন্ধ চাচা গ্রেফতার

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী শিল্পী বেগম (১১)। গত শুক্রবার তেলিনগর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে শাহ আলম (২৩) এর সাথে মৃত লুলু মিয়ার কন্যা শিল্পীর বিয়ের দিন ধার্য করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ বিকালে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। ঘটনাস্থল থেকে কনে ও তার মা পালিয়ে যায়। পুলিশ কনের চাচা আজহার মিয়াকে (৩৫) আটক করে। শিল্পী শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, এলাকাবাসীর সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছি।