সুপার সাইন কেবলস তৃতীয় বিভাগ ফুটবল লিগের গতকালের ম্যাচে যাত্রাবাড়ি ঝটিকা সংসদ এবং সমাজ কল্যান ক্রিড়া সংঘ মুগদা ১-১ গোলে ড্র করেছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার দশ মিনিটে আত্মঘাতি গোলের সুবাদের ম্যাচে এগিয়ে যায় যাত্রাবাড়ি। তবে ম্যাচের আশিতম মিনিটে সমাজ কল্যানের মোহাম্মদ কামাল দলকে সমতায় আনেন।
