সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:১৭
রাজবাড়ীত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ী প্রতিনিধি \ শনিবার রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী আর এস কে ইনস্টিটিউশন প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। কমলগঞ্জে মত্স্য সপ্তাহ উদ্বোধন কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি \ শনিবার কমলগঞ্জ উপজেলা সদরে ফলদ বৃক্ষ মেলা ও মত্স্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। তিনদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ এমপি। কাঠালিয়ায় ইউপি চেয়ারম্যান সংবর্ধিত কাঠালিয়া(ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলা শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শৌলজালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে শনিবার সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার। রাঙ্গুনিয়ায় কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ রাঙ্গুনিয়া কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালিস্থ উপজেলা গণমিলনায়তন মাঠে মেলা উদ্বোধন করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। হাতিয়ায় ১৬ কেন্দ্রে মন্দিরভিত্তিক গণশিক্ষা হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওয়তায় ১৬টি প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্রে প্রায় ৭শ’ শিশুকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে মন্দির আঙ্গিনাকে ব্যবহার করে একজন শিক্ষক এ পাঠদান পরিচালনা করছেন। বর্তমানে প্রকল্পের শিশু শিক্ষার্থীদেরকে জাতীয় সংগীত প্রাক-পঠন ও লিখন, ছড়া, গান, গল্প, প্রাক-গণিত, চারু ও কারুকাজ, ক্রীড়া ও শরীরচর্চা, নৈতিক ও ধর্মীয় শিক্ষা, সামাজিক পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে পাঠদান করানো হচ্ছে। মৌলভীবাজারে জেলা পরিষদের বৃত্তি অনুষ্ঠান মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে জেলার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদান, গরিব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান,অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ এবং কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ শনিবার মৌলভীবাজার পৌর জনমিলনকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য এম.সাহাবুদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ সহসীন আলী। রানা প্লাজায় নিহত ও আহতের পরিবারে অনুদান নন্দীগ্রাম (বগুড়া)সংবাদদাতা \ সাভার রানা প্লাজা ধসে নন্দীগ্রামে নিহত ও আহত পরিবারকে মেরিন ইঞ্জিনিয়ার ও বিশিষ্ট সমাজ সেবক সারোয়ার হোসেন সোহেল আর্থিক অনুদান প্রদান করেছেন। নন্দীগ্রাম উপজেলার তারাটিয়া গ্রামের হারেজ আলীর স্ত্রী রেখা বেগম রানা প্লাজা ধসে নিহত হয়। তার ছেলে ইমরান হাসানকে লেখাপড়ার জন্য শুক্রবার আর্থিক অনুদান প্রদান করেন। বানারীপাড়া শেরে বাংলা ডিগ্রী কলেজে নবীন বরণ বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা\ বানারীপাড়ার বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মাঠে গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত কর কমিশনার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি। পাবনার ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ পাবনার ফরিদপুরে ৪দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন পাবনা-৩-এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। এ উপলক্ষে শোভাযাত্রা বনওয়ারীনগর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডি,এম, আতিকুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সরকার শফিউদ্দীন আহমেদ। পীরগঞ্জে ছাত্রসমাজের নবীন বরণ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের উদ্যোগে একাদশ, ডিগ্রি পাস ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রসমাজ কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম। ত্রিশালে কাব স্কাউট বেসিক কোর্স সমাপ্ত ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ত্রিশালে ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক লিডার কোর্স শনিবার শেষ হয়েছে। স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী। বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলা যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এলটির সভাপতিত্বে বক্তব্য রাখেন কোর্স লিডার এবিএম জাহাঙ্গীর সেলিম। বাঞ্ছারামপুরে সাবেক এমপির গণসংযোগ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা এম এ খালেকের গণসংযোগ শেষে শুক্রবার ভুরভুরিয়া গ্রামে মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মোঃ হানিফ চেয়ারম্যান, আক্তার হোসেন চেয়ারম্যান, ভিপি আবদুল মান্নান, মজিবুর রহমান, এমদাদুল হক সাইদ, এনামুল হক, জিসান, মোঃ আলী হোসেন। কেডি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ নওগাঁ সংবাদদাতা \ নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে শনিবার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো:এনামুল হক। অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ পৌরসভার মেয়র নজমূল হক সনি, অতিরিক্ত পুলিশ সুপার কফিলউদ্দিন, জেলা শিক্ষা অফিসার খন্দকার মো: রেজাউল করিম। সিংড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মতবিনিময় সিংড়া (নাটোর) সংবাদদাতা\ সিংড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মত বিনিময় সভা শুক্রবার সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র সিংড়া পৌরসভা ও ম্যাব পৌর এ্যাসোসিয়েশন, অধ্যাপক মু. শামীম আল রাজী।