মহিলা ক্লাব ক্রিকেটে গতকাল রবিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব এবং কলাবাগান ক্রীড়া চক্র।
সিটি ক্লাব মাঠে গুলশান ইয়ুথ ক্লাব ১৫৩ রানের বিশাল ব্যবধানে হারায় ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে। নির্ধারিত চল্লিশ ওভারে বিজয়ী দল নয় উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে। জবাবে ইন্দিরা রোড ১৬.৪ ওভারে মাত্র ৩৯ রানে অল আউট হয়ে যায়।
দিনের অন্য ম্যাচে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কলাবাগানের প্রতিপক্ষ ছিল আজাদ স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারসীমায় কলাবাগান ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে। জবাবে প্রায় ১০ ওভার বাকি থাকতে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় আজাদের ইনিংস। কলাবাগান জয় পায় ১২৮ রানে।
