জেলা ফুটবলের খবর

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:১৮
প্রাইম ব্যাংক পটুয়াখালী জেলা ফুটবলে গতকাল রবিবার অনুষ্ঠিত খেলা দুটিতে জিতেছে উত্তরণ ক্রীড়া চক্র ও ঐকতান সংসদ। স্থানীয় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উত্তরণ ক্রীড়া চক্র ২-১ গোলে উইনার্স ক্রীড়া চক্রকে পরাজিত করে। উত্তরণের পক্ষে আরিফ ও মামুন এবং উইনার্সের সোহেল গোলগুলো করেন। অপরদিকে ঐকতান ৩-১ গোলে মত্স্য ব্যবসায়ী সমিতিকে হারায়। বিজয়ী দলের পক্ষে রকিব, জনি ও জুয়েল গোল তিনটি করেন। ব্যবসায়ীদের দলটিকে সান্ত্বনাসূচক গোল এনে দেন এমদাদ। খবর বিজ্ঞপ্তির।