সারাদেশ খ্যাত বগুড়ার মরিচ উত্পাদনকারী একমাত্র উপজেলা সারিয়াকান্দির মরিচ চাষীরা এবার মরিচ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিবছর মরিচ চাষ করে ভালো ফলন ও দাম পাওয়াতে এবার উপজেলার কৃষকরা রেকর্ট পরিমাণ জমিতে মরিচ চাষ করে। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৪হাজার ৯শ’ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ১৯শ’১৭ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এতে ২ হাজার ৩০৫ মেট্রিক টন(শুকনো আকারে) ফলন পলন পাওয়া গেছে। উত্তর শংকরপুর চরের কৃষক হবি শেখ ৩ লাখ টাকা ব্যায়ে ১২ বিঘা জমিতে মরিচ চাষ করেছিলেন। গাছে ফুল ধরার সময় পঁচারিতে আক্রান্ত হয়ে টালের মরিচ সম্পূর্ণ বিনষ্ট হয়। আর্থিক ক্ষতি হওয়ায় তিনি এখন ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।একই গ্রামের খোকা আকন্দ ১০বিঘা জমিতে মরিচ চাষ করেন। এতে তার ব্যয় হয় ২ লাখ টাকা। মরিচ ক্ষেতে পঁচন ধরলে তিনি ৩০ হাজার টাকায় কাঁচা মরিচের টাল বিক্রি করে দেন।
