ইত্তেফাক রিপোর্ট
নানা আয়োজনে গতকাল পালিত হয়েছে মা দিবস। ফেসবুকের নিউজ ফিড ভরে গিয়েছিল মাকে নিয়ে ছবি ও মাকে উদ্দেশ করে নানা লেখায়। সবাই মায়ের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এদিকে, গতকাল সাংস্কৃতিক সংগঠন শিল্পিত আয়োজন করেছিল মা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধানমন্ডির অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উত্সর্গ করা হয় সদ্যপ্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর স্মৃতির উদ্দেশ্যে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির মহাসচিব মো. আব্দুল কাইউম ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন গবেষক মনিরুজ্জামান, কবি নাসির আহমেদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কল্যাণ সমিতির পরিচালক ফজলে এলাহী ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন সংগীতজ্ঞ আজাদ রহমান। স্বাগত বক্তব্য রাখেন শিল্পিত-এর সভাপতি ওসমান গনি। অনুষ্ঠানে আবৃত্তি করেন কাজী মদিনা, নিলুফার হক, আহমাদুল হাসান হাসনু, সুরাইয়া চৌধুরী, জাকিয়া নাজনীন, জয়েনা ইয়াসমিন, নাঈমা খানম ও জয়নাব শান্ত। সংগীত পরিবেশন করেন রিফাত জামাল নিতু, নাসরিন আক্তার, সরওয়ার হোসেন বাবু, মিতুল, রঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।
