প্রশিক্ষণ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ১৯:১৪
অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট শুধু এ দেশই নয়, পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি, যাদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত এবং ফোন ৮৯৯১৩৭১। এদের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা এই দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাভিয়েশনের নানা খাতে চাকরি করছে। বিস্তারিত তথ্য রয়েছে কলেজ ক্যাম্পাসে। যেকোনো সাল থেকে পাস করা শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারে। অন্যদিকে এই বিষয়ে শিক্ষা ব্যয় অনেক কম। পক্ষান্তরে যারা এ দেশে পড়ালেখা করে দেশের বাইরে গিয়ে চাকরি করতে চায় তাদের জন্য কোর্সটি অত্যন্ত উপযোগী। এই কোর্সের আরেকটি বিশেষ সুবিধা হলো কোর্সটি সম্পন্ন হওয়ার আগেই বেশিরভাগ শিক্ষার্থীর চাকরি হয়ে যায়। এর শিক্ষা পদ্ধতি গ্রহণের ধরন অনেক সহজ। যেহেতু সেমিস্টার নিয়মে এর পড়ালেখা করতে হয় কাজেই ফেল করার আশঙ্কা নেই এবং সেশন জট থাকে না। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। অন্যদিকে কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে।