আইটি সার্ভিস ম্যানেজমেন্টের কাজে জনপ্রিয় ও গ্রহণযোগ্য একটি পদ্ধতি আইটি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি (আইটিআইএল)। এটি আধুনিক একটি ফেমওয়ার্ক যা বিশ্বব্যাপী প্রাইভেট এবং পাবলিক সেক্টরকে আকৃষ্ট করেছে। অর্গানাইজেশনগুলো কীভাবে তাদের বিজনেস ভ্যালু ডেলিভার করবে, ডক্যুমেন্টং প্রসেস ফাংশন এবং রুলস অফ আইটি ম্যানেজমেন্ট (আইটিএসএম) ইত্যাদি করবে সেটার ব্যাখ্যা করে। দেশিয় জব পোর্টাল জবসবিডি.কম তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ ব্যবস্থাপনার আইটিআইএল কোর্স এক্সাম গাইডেন্স প্রোগ্রামসহ শুরু করতে যাচ্ছে। কোর্স সম্পন্ন করার পর একজন আইটি প্রফেশনাল দক্ষতার সাথে আইটি সার্ভিস ডিজাইন এবং সার্ভিস ম্যানেজমেন্ট, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, আইটি হেল্প ডেস্ক ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠবে। জবসবিডিতে আইটিআইএল কোর্স করার পর অনলাইনে পরীক্ষা দিয়ে আইটিআইএল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে পারবে। এই ট্রেনিং কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য। অংশগ্রহণকারী সবাইকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স বিভাগ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে। বিস্তারিত জানতে ফোন :৯১১৮০১৪, ০১৮১১৪৫৮৮৩৫।
