হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪২
ওয়ালটন আমন্ত্রণমূলক জাতীয় পুরুষ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩৪-২৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। বিজেপি’র পক্ষে ইমদাদুল হক ১০টি, মীর খায়রুজ্জামান ও সুধান বড়ুয়া ৬টি করে গোল করেন এবং বাংলাদেশ পুলিশের পক্ষে মাহবুবুল আলম ৭টি গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের এমদাদুল হক। অপরদিকে দুপুরে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম মহানগরী ৩৪-২৮ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। চট্টগ্রাম মহানগরীর পক্ষে আজাদ ৯টি, টিটন ও জাবির ৮টি করেন গোল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষে সোহাগ ১২টি, জিয়াউর ও আরাফাত ৫টি করে গোল করেন। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নূরুল ফজল বুলবুল। এসময় বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ডাইরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।