আফ্রিদিকে নিয়ে চলচ্চিত্র!

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৪
ক্রীড়াবিদদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইতিহাস বেশ পুরনো। আর এবার এই তালিকায় নাম লেখালেন আরেকজন। আগামী মাসে পাকিস্তানী ক্রিকেটার শহীদ আফ্রিদিকে নিয়ে একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রতিভাবান এই ক্রিকেটারের জীবনকাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির নাম হল ‘ম্যায় হু শহীদ আফ্রিদি’ বা ‘আমি আফ্রিদি’। চলচ্চিত্রটিতে আফ্রিদি’র চরিত্রে অভিনয় করেছেন ১৯ বছর বয়সী নোমান হাবিব। চলচ্চিত্রটির প্রযোজক হুমায়ুন সাঈদ জানিয়েছেন, এর মধ্যে সিনেমার কাজ প্রায় শেষের দিকে। পরিচালনায় আছেন ওসমান আলী রাজা এবং সাঈদ নিজেই। সব ঠিক থাকলে আগামী ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। খরচ হচ্ছে মোট আট কোটি টাকা। ৩৩ বছর বয়সী আফ্রিদি এই ব্যাপারে বলেন, ‘প্রথমে আমাকেই অভিনয় করতে বলা হয়েছিল কিন্তু আমার পরিবারের বড়রা আমাকে জানায় এটা আমাদের পরম্পরার বিপক্ষে। আমার মতে এই সিনেমায় আমার নাম আসায় সেটা অবশ্যই পাকিস্তান ক্রিকেটের জন্য ইতিবাচক হবে।