লালমনিরহাট বিভাগীয় ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৪
লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে গত রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের আন্তঃ বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায়। লালমনিরহাট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লালমনিরহাট চ্যাম্পিয়ন হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোন রাজশাহী এর মহাব্যবস্থাপক মোঃ ফেরদৌস আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজেতা দলের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় অন্যানের মধ্যে পশ্চিমাঞ্চলীয় জোনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। লালমনিরহাট ডিএফএ-র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুস হোসেন, ডিএফএ-র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ডাকু, আরশাদ আলী উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে ফুটবল খেলা উপভোগ করেন।