সোহেল, আরমান আর নাফিজ তিন বন্ধু। তারা দিঘরবাইদ প্রাইমারী স্কুলের মেধাবী ছাত্র। তারা ফুটবল খেলার জন্য প্রায়ই বকা খেত। গত রবিবার বিকালে স্কুল ছুটির পর তিন বন্ধু মিলে উপজেলা সদরে আসে ফুটবল কেনার জন্য। দোকান থেকে ফুটবল কিনে তিন বন্ধু বাইসাইকেলে বাড়ি ফেরার পথে মালাউড়ি নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের চাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারায় সোহেল। অপর দুই বন্ধু আহত হয়। সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানের মৃত্যুতে বাবা-মা’র আহাজারিতে কেউ চোখের জল ধরে রাখতে পারেনি।
